ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজারে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ৮ মে ২০২৩
নাইজারে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত ৭
ফাইল ছবি

আফ্রিকার অন্যতম দেশ নাইজার। এই দেশটিতে প্রায়ই জঙ্গি হামলার মতো ঘটনা ঘটে। সম্প্রতি দেশটিতে অনেক জঙ্গি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এবার নাইজারে ল্যান্ডমাইনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে।  

দেশটির পশ্চিম টিলাবেরি অঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় সাত জন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। ন্যাশনাল গার্ড অফ নাইজার (জিএনএন) এ তথ্য দিয়ে জানিয়েছে, তাদের একটি গাড়ি, আগে থেকে পেতে রাখা ল্যান্ডমাইনের উপরে উঠলে এই বিস্ফোরণ ঘটে।  

আরো পড়ুন>> শ্রীলংকার চেয়েও খারাপ পাকিস্তানের অর্থনীতি: ইমরান খান

Advertisement

এক বিবৃতিতে জিএনএন বলেছে, সামিরা গ্রাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এ বিস্ফোরণ হয়। নাইজারের সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার মধ্যে এটিই সর্বশেষ হামলার ঘটনা। এর আগেও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে আরো অনেক হামলা চালায় জঙ্গিরা।

নাইজারে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত জিহাদিদের সাথে লড়াই করে যাচ্ছে। আবার দক্ষিণ-পশ্চিমে তাদের বোকো হারামের জিহাদি যোদ্ধাদের সাথেও লড়াই করতে হয়। এমন অবস্থায় ভয়াবহ নিরাপত্তা সংকটে ভুগছে দেশটি।

এমন জঙ্গি বাহিনীর বিরুদ্ধে লড়াই করা জন্য অন্যান্য দেশের সামরিক ঘাটি রয়েছে। বর্তমানে নাইজারে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। 

সূত্র: জিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!