ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আরব আমিরাতে অব্যাহত থাকবে ঝড়-বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২২, ২১ মে ২০২৩
আরব আমিরাতে অব্যাহত থাকবে ঝড়-বৃষ্টি
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত। মরুভূমির দেশটিতে চলছে ভারী বৃষ্টি। এর আগে দেশটিতে এমন বৃষ্টিপাতের এমন ঘটনা খুবই বিরল। আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকায় বৃষ্টিসহ ঝড়ো হাওয়া শুরু হয়েছে। দেশটিতে এই আবহাওয়া আরো কয়েক দিন থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ঝড়-বৃষ্টির কারণে কোনো কিছু ক্ষতিগ্রস্থ হয়নি।

আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত জুড়েই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে। বৃষ্টি হয়েছে আবুধাবির কিছু অংশে ও দুবাইয়ের দক্ষিণ অংশেও।

Advertisement

আরো পড়ুন>> পিটিআইয়ের ২৫ জন নিরস্ত্র কর্মীকে হত্যা করা হয়েছে: ইমরান

রোববার (২১ মে) সারাদিনই আমিরাতের আকাশ মেঘলা থাকতে পারে। তাছাড়া বিকেলে ও রাতে আরো বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত মেঘলা আবহাওয়া ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ফুজাইরাহ ও দক্ষিণাঞ্চলের আবুধাবি এবং আল আইনের কিছু অংশে।

আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, এমন পরিস্থিতির কারণে তাপমাত্রাও কিছুটা কমে যেতে পারে। তবে অবস্থার পরিবর্তন না হলে দেশটিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটির কর্মকর্তরা আরও জানিয়েছেন, বর্তমান মেঘের গঠন সারাদেশে প্রবল বাতাস ও ধুলোময় পরিস্থিতি তৈরি করছে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। 

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!