ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদিতে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ২২ মে ২০২৩
সৌদিতে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা
সংগৃহীত

সৌদি আরবে বছরের সবোর্চ্চ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর আগে দেশটিতে এম বৃষ্টিপাতের কখনো লক্ষ্য করা যায়নি। প্রবল বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা।

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। চলমান আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। 

জেনালেন ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে সেখানে। বিশেষ করে তায়েফ, মায়সান, আদহাম, আল-খুরমা, আল-আরদিয়াত, তুরবাহ, রানিয়া এবং আল-মাওইয়াহ এলাকায়। তাছাড়া আসির, আল-বাহা, জাজান ও নাজরান অঞ্চলগুলো প্রভাবিত হবে।

Advertisement

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত প্রায় ১৪ হাজার

পূর্বাভাস অনুযায়ী, রিয়াদ অঞ্চলে বিশেষ করে রাজধানী, দিরিয়া, আল-মাজমা, আল-জুলফি, আল-ঘাট, রামা, থাদিক, শাকরা, আফিফ, আল-দাওয়াদমি, আল-কুওয়াইয়া, আল-মুজাহিমিয়া, ধুর্মা, হুরায়মিলা, আল-আফলজ, ওয়াদি আল দাওয়াসির, আল-সুলাইল, আল-খার্জ, হোতাত বনি তামিম, আল-হারিক, আল-বাজদিয়া ও আল-দালামে হালকা বৃষ্টি ও বালু ঝড় হবে।

তাছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশ ও আল-কাসিম অঞ্চলগুলোতেও একই রকম আবহাওয়ার দ্বারা প্রভাবিত হবে। তাবুক, আল-জউফ, উত্তর সীমান্ত, মদিনায় হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে।

সূত্র: সৌদি গেজেট

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!