ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বৃদ্ধাকে পাথর দিয়ে হত্যা, মাংস কামড়ে খেলেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ২৯ মে ২০২৩
বৃদ্ধাকে পাথর দিয়ে হত্যা, মাংস কামড়ে খেলেন যুবক!
প্রতীকি ছবি

ভারতে প্রতিদিনই ঘটে এমন কিছু ঘটনা যা দেখে শরীরও শিউরে উঠে। এবার একটি গ্রামে এক বৃদ্ধ মহিলাকে হত্যা করলো। এর পর তার মাংস কামড়ে খেতে শুরু করে সেই যুবক।

ঘটনা সূত্রে জানা গেছে, মাঠে গরু চরাচ্ছিলেন এক বৃদ্ধা। হঠাৎ তার ওপর হামলা করে এক যুবক। বৃদ্ধার মাথা পাথর দিয়ে থেঁতলে দেয় ঐ যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

পরের ঘটনা আরো ভয়াবহ। ওই বৃদ্ধার মৃত্যুর পর তার মাংস কামড়ে ছিঁড়ে খেতে শুরু করেন যুবক। ভারতের রাজস্থানের একটি গ্রামে ভয়াবহ এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, অভিযুক্ত যুবকের নাম সুরেন্দ্র ঠাকুর। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ, রাশিয়ার হুশিয়ারি

চিকিৎসকরা বলছেন, সুরেন্দ্র জলাতঙ্কে আক্রান্ত। তাদের ধারণা, কোনো পাগলা কুকুর সুরেন্দ্রকে কামড়েছিল। তিনি টিকাও নেননি, চিকিৎসাও করাননি। যার জেরে জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন।  

বৃদ্ধার শরীর থেকে মাংস ছিঁড়ে খাওয়ার এ দৃশ্য দেখেছিলেন তারই ছেলে। কিন্ত তখন তিনি বুঝতে পারেননি ওই বৃদ্ধা তারই মা। দৃশ্য দেখে তিনি ভয়ে পালিয়ে গিয়ে অন্যদের খবর দেন। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে চমকে ওঠেন। প্রচুর লোকজন দেখে ওই যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এদিকে হাসপাতালে ভর্তির সময়ও আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন ওই যুবক। পরে তার হাত-পা বেঁধে রাখা হয়। এই যুবকের কাছ থেকে একটি টিকিটও উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি হয়তো মুম্বাই থেকে বাসে করে ওই গ্রামে এসেছিলেন।   

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!