ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প, সঙ্গে কাঁপল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ২৮ মে ২০২৩
পাকিস্তানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প, সঙ্গে কাঁপল ভারত
প্রতীকি ছবি

সম্প্রতি ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে পাকিস্তান। দেশটিতে এরইমধ্যে চলছে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা। গতকাল দেশটির গিলগিট বালতিস্তানে তুষারধসে অনেক প্রাণহানি ঘটে। এমন অবস্থায় দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 

এই ভূমিকম্পে কেপে উঠে পার্শ্ববর্তী দেশ ভারতও। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু এলাকা। এছাড়াও দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটি আঘাত হানার পর আজ সকালে পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Advertisement

এতে বলা হয়েছে, রোববার সকালে আঘাত হানা ভুমিকম্পের জেরে পাকিস্তানের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল। রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

আরো পড়ুন>> কে হবে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট

সংবাদমাধ্যম আরো বলছে, খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে। 

খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, প্রদেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। কিন্তু এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই বিষয়ে সুষ্ঠু পর্যবেক্ষণের পর পুরোপুরি জানানো হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার সকালের এই ভূমিকম্পে আফগানিস্তান এবং রাজধানী নয়াদিল্লিসহ ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। সংস্থাটি আরো বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগান শহর জুর্মের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং তা ভূপৃষ্ঠ থেকে ২২০ কিলোমিটার গভীরে আঘাত হানে। 

সূত্র: ডন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!