ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলম্বিয়া-পানামা সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ২৫ মে ২০২৩
কলম্বিয়া-পানামা সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

কলম্বিয়া ও পানামা সীমান্তবর্তী ক্যারিবীয়র একটি প্রত্যন্ত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বুধবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

পানামার কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার পূর্বাঞ্চলীয় পুয়ের্তো ওবালদিয়া শহর উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কোন ধরনের সুনামির সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে।

আরো পড়ুন>> স্ত্রীকে দেখার ইচ্ছে, ভারত থেকে সাইকেলে সুইডেন গেলেন যুবক

পানামার ন্যাশনাল সিভিল প্রটেকশন সিস্টেম (সিনাপ্রোক) জানায়, ভূমিকম্পটি রাজধানী পানামা সিটি ও এর পার্শ্ববর্তী পশ্চিম অঞ্চল এবং ক্যারিবীয়র গুনা ইয়ালা অঞ্চলসহ পানামাজুড়ে অনুভূত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সীমান্তের উভয় পাশে শক্তিশালী কম্পনের কথা জানায়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!