ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বোলা টিনুবু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭, ৩০ মে ২০২৩
নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বোলা টিনুবু
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বোলা আহমেদ টিনুবু। সোমবার রাজধানী আবুজার ঈগল স্কয়ারে শপথ গ্রহণ করেন তিনি। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট বোলা আহমেদ নাইজেরিয়ার বর্তমান দুর্বল অর্থনীতি চাঙ্গা করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তত ৬ শতাংশে উন্নীত করবেন।
 
টিনুবু বলেন, অর্থনীতির ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে একটি উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি ও বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের প্রার্থী হিসেবে টিনুবু ৩৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।
 
টিনুবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আতিকু আবুবক্কর ভোট পান ২৯ শতাংশ। আর লেবার পার্টির পিটার ওবি পান ২৫ শতাংশ ভোট। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন টিনুবুর প্রধান দুই প্রতিপক্ষ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!