ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাশ্মীরে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১০, ৩০ মে ২০২৩
কাশ্মীরে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৮
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে একটি বাস সেতুর ওপর থেকে গভীর খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক।

পুলিশের বরাত দিয়ে শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি। সড়ক দুর্ঘটনায় আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এনডিটিভি জানায়, অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার সময় জম্মু-শ্রীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজারের খবরে বলা হয়, সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি ছিটকে নীচে পড়ে যায়। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!