ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে গাড়ি দুর্ঘটনা, পথেই মৃত্যু যুগলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ৩০ মে ২০২৩
প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে গাড়ি দুর্ঘটনা, পথেই মৃত্যু যুগলের
ছবি: প্রতীকী

জীবনের নতুন ইনিংস শুরুর আগেই সব শেষ হয়ে গেল। বিয়ের আগে প্রেমিকের সঙ্গে পালানোর ছক কষেছিলেন তরুণী। এই কাজে তরুণীকে সাহায্য করেছিলেন তার এক ভাই। পরিকল্পনা মতোই প্রেমিক ও ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে পালান ওই তরুণী। বিয়ের আগে প্রেমিকের সঙ্গে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল তাদের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ জনের।

ভারতের উত্তরপ্রদেশের জিগনা এলাকায় ঘটছে এই ঘটনা।

পুলিশ সূত্রে খবর, গত রোববার (২৮ মে) রানি নামে ২১ বছর বয়সী এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল প্রয়াগরাজের এক বাসিন্দার সঙ্গে। রানির সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক আবার রানির এক কাজিন ভাইয়ের বন্ধু। বিয়ের আগে পালাতে রানিকে সাহায্য করেন তার সেই ভাই। প্রথমে প্রেমিক এবং ভাই তরুণীর বাড়িতে যান। তারপরে, তাদের সঙ্গে বাড়ি থেকে পালান ওই তরুণী। গত শনিবার রানি, তার প্রেমিক এবং ভাই বাইকে করে পালান।

Advertisement

আরো পড়ুন>> ২২ বার ছুরিকাঘাত ও পাথর দিয়ে মাথা থেঁতলে কিশোরীকে হত্যা

পালানোর পথেই জিগনা এলাকায় তাদের বাইকের সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রাকের। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনেরই বয়স ২১।

পুলিশ জানিয়েছে, তীব্র গতিতে যাচ্ছিল বাইকটি। তার জেরেই দুর্ঘটনা ঘটে। মৃত অপর দু’জনের নাম করণ এবং বিকাশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্র: টাইমস নাও, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!