ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০ বছর পর নিজের ৪ সন্তান হত্যার দায় থেকে মুক্তি পেলেন মা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ৫ জুন ২০২৩
২০ বছর পর নিজের ৪ সন্তান হত্যার দায় থেকে মুক্তি পেলেন মা
চার শিশু সন্তানের সঙ্গে ক্যাথলিন ফোলবিগ - ফাইল ছবি

ক্যাথলিন ফোলবিগকে মনে করা হতো অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর নারী সিরিয়াল কিলার। তার বিরুদ্ধে নিজের চার সন্তানকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। তবে নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে সেই অভিযোগ থেকে এবার মুক্তি পেলেন তিনি।

এর আগে ২০০৩ সালে এক দশকের মধ্যে নিজের চার সন্তান— কালেব, প্যাট্রিক, সারা ও লরাকে হত্যার দায়ে ফোলবিগকে দোষী সাব্যস্ত করেন বিচারকরা। এর পর থেকে তিনি জেলেই বন্দি ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, সম্প্রতি নতুন বৈজ্ঞানিক তথ্য-প্রমাণে ওই চারজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত মেলে। আর এরপর ৫৫ বছর বয়সী ফোলবিগের মামলাটি অস্ট্রেলিয়ার ন্যায়বিচারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে অভিহিত করা হয়।

Advertisement

আরো পড়ুন>> জন্মদিনে পোষা কুকুরকে ২২ লাখ টাকার বাড়ি উপহার!

ফোলবিগ সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। যদিও চার সন্তান হত্যার দায়ে তাকে অন্তত ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ফোলবিগের ওই চার সন্তান ১৯৮৯ থেকে ১৯৯৯ সালের মধ্যে মারা যায়। তাদের বয়স ১৯ দিন থেকে ১৯ মাসের মধ্যে ছিল।

নতুন তথ্য হাতে আসার পর নিউ সাউথ ওয়েলসের অ্যাটর্নি জেনারেল মাইকেল ডেলি সোমবার ঘোষণা করেছেন, এতে যুক্তিসঙ্গত সন্দেহ ছিল যে, ফোলবিগ প্রতিটি অপরাধের জন্য দোষী।

ফলস্বরূপ নিউ সাউথ ওয়েলসের গভর্নর তাকে সম্পূর্ণ ক্ষমা করেছেন। একইসঙ্গে ফোলবিগকে কারাগার থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ডেলি বলেন, এটি তার জন্য ২০ বছরের দীর্ঘ অগ্নিপরীক্ষা ছিল...আমি তার শান্তি কামনা করি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!