ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ বছরের সেই ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ৬ জুন ২০২৩
ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ বছরের সেই ফিলিস্তিনি শিশুর মৃত্যু
মুহাম্মদ হাইথাম আল- তামিমি - ফাইল ছবি

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের তিন বছরের এক শিশু মারা গেছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হওয়ার কয়েকে দিন পর সোমবার (৫ জুন) শিশুটি মারা যায়।

শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয়।

Advertisement

মার্কিন সংবাদামাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, মুহাম্মদ হাইথাম আল- তামিমি নামের ওই শিশুটিকে বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।

এর আগে বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরের জেরুজালেমের উত্তরের নেভেহ তজুফের ইসরায়েলি বসতির কাছে তামিমিকে গুলি করা হয়।

শিশুটির বাবা হাইথাম তামিমি বলেছেন, তিনি যখন ছেলেকে সঙ্গে নিয়ে তার ভাইয়ের বাসায় যাচ্ছিলেন, তখন তাকে এবং মুহাম্মদকে গুলি করা হয়।

আরো পড়ুন>> হাইতিতে বন্যা-ভূমিধসে অন্তত ৪২ জনের মৃত্যু

তিনি সিএনএন’কে বলেন, ‘আমি গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই গুলির শব্দ শুনতে পাই। তখনই সামরিক টাওয়ার থেকে আমি ইসরায়েলি সেনাদের বের হয়ে যেতে দেখি।

আমি মুহাম্মদের দিকে তাকালাম এবং যা দেখলাম, তা বিশ্বাস করতে পারলাম না। তার মাথায় গুলি লেগেছিল এবং সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। আমি তাকে আমার বাহুতে নিলাম এবং তারপর বুঝতে পারলাম যে আমার ডান কাঁধেও গুলি লেগেছে।

পরে গ্রামের লোকজন দ্রুত এসে আমাদেরকে তাদের গাড়ি তোলে। এ সময় ইসরায়েলি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার এসে মুহাম্মদকে ইসারায়েলি হাসপাতালে নিয়ে যায়।’

এ ঘটনার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে যে, তোদের সেনারা নেভেহ তজুফের বন্দুকধারীদের গুলি করার সময় দুই ফিলিস্তিনি, একটি ৩ বছর বয়সী শিশু এবং একজন পুরুষ গুলিবিদ্ধ হন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!