সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত
সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ২২ সেনা আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
কী কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে তাও এখন জানা যায়নি। ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সেন্ট্রাল কমান্ড এরিয়া অব রেসপন্সিবিলিটির (সেন্টকম এওআর) বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তদারকির দায়িত্বে রয়েছে সেন্টকম এওআর।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ২২ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই হেলিকপ্টারে শত্রুরা হামলা চালিয়েছে এমন কোনো প্রমান পাওয়া যায়নি। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে, গত মার্চে ইরান-সমর্থিত জঙ্গিদের দুটি হামলার কারণে ২৩ সেনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারা মস্তিস্কে ট্রমাজনিত সমস্যায় ভুগছিলেন।