ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ব্যাপক ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮, ১৫ জুন ২০২৩
সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ব্যাপক ক্ষতির শঙ্কা
ছবি: সংগৃহীত

আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে। সন্ধ্যায় ভারতের গুজরাটের কুচ, সৌরাষ্ট্র বিভাগে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানবে। 

বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতি কমাতে গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সিন্ধ প্রদেশের উপকূলীয় এলাকা থেকে ৬৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।  

Advertisement

এদিকে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতির অংশ হিসেবে গুজরাটের উপকূলীয় ও নিচু এলাকা থেকে ৭৪ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অরেঞ্জ এবং ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর সর্বশেষ তথ্যে জানিয়েছে, ক্যাটাগরিত-৩ এর ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’-এর প্রভাবে উপকূলে ১৩০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটের কুচ, দেবভূমি দরগা এবং জামনগরে অতিবৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!