সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, পুতিন রাশিয়ার ‘ত্রি স্তরীয়’ পারমাণবিক শক্তির গুরুত্বের উপর জোর দিয়েছেন। সারমাট ক্ষেপণাস্ত্রটি ত্রি স্তরীয় অর্থাৎ স্থল, সমুদ্র বা আকাশ থেকে ছোড়া যায়।
তিনি বলেছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো পারমাণবিক ত্রি স্তরীয় উন্নয়ন, যা রাশিয়ার সামরিক নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার একটি মূল গ্যারান্টি।
.png)
ক্ষেপণাস্ত্র মোতায়েন সম্পর্কে পুতিন বলেন, ইতিমধ্যে প্রায় অর্ধেক ইউনিট এবং গঠিত কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী অত্যাধুনিক ইয়ার ব্যবস্থায় সজ্জিত, সেনাদের অ্যাভানগার্ড হাইপারসনিক ওয়ারহেডসহ আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পুনরায় সজ্জিত করা হচ্ছে।
তিনি জানান, প্রথম সারমাট লঞ্চারকে অদূর ভবিষ্যতে যুদ্ধের দায়িত্বে রাখা হবে।
গত সপ্তাহে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। পুতিন জানিয়েছেন, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।