ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাল্টা আক্রমণে ধীর গতির কথা স্বীকার করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৫, ২২ জুন ২০২৩
পাল্টা আক্রমণে ধীর গতির কথা স্বীকার করলেন জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি - ফাইল ছবি

ইউক্রেনের রুশবিরোধী পাল্টা আক্রমণ ধীর গতিতে চলছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (২১ জুন) লন্ডনে ইউক্রেনের পুনর্গঠন সম্মেলনে তিনি বলেন, ‘কিছু মানুষ এটিকে হলিউড সিনেমা মনে করছে এবং তাৎক্ষণিক ফলাফল চাইছে। পাল্টা আক্রমণ কোনও সিনেমা নয়।’

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করে দেশটির বেশ কিছু অঞ্চল দখলে নিয়ে নেয় রাশিয়া। রুশ দখল থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার্থে প্রায় ২ সপ্তাহ ধরে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। লড়াইয়ে কিয়েভের সেনারা ঝাপোরিজ্জিয়া ও দনেৎস্কের ৮ টি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি ইউক্রেনের।

Advertisement

জেলেনস্কি বলেন, রণক্ষেত্রে সামরিক অগ্রগতি সহজ বিষয় না। কেননা ইউক্রেনের প্রায় ২ লাখ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মাইন পুঁতে রেখেছে রুশ সেনারা।

আরো পড়ুন>> কনসার্টের মধ্যেই ভয়াবহ শিলাবৃষ্টি, আহত ১০০

তিনি বলেন, ‘আমাদের ওপর চাপ দিলে হবে না, যুদ্ধক্ষেত্রে আমরা সেভাবেই অগ্রসর হবো যেভাবে আমাদের সঠিক মনে হয়।’

এদিকে ক্রমাগত ন্যাটোর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চেয়ে আসছেন জেলেনস্কি। তিনি বলছেন, এক্ষেত্রে মূল লক্ষ্য জোটটির সদস্যপদ পাওয়া। তবে ন্যাটো মহাসচিবের আপাতত এমন কোনও পরিকল্পনা নেই। আগামী মাসে (জুলাইয়ে) লিথুয়ানিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনেও ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।

২০২২ সালের তথ্যমতে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি প্রায় ২৯ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। দেশটির পুনর্গঠনে প্রয়োজন প্রায় ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের শুরুতে বিশ্বব্যাংক বিষয়টি জানিয়েছে। সম্মেলনে পুনর্গঠনের জন্যও সহায়তা চেয়েছেন জেলেনস্কি। এছাড়া এমন পরিস্থিতিতে কিয়েভকে সহযোগিতা করা সব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!