ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুতিনের অভিযোগ মিথ্যা: ওয়াগনার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২৪ জুন ২০২৩
পুতিনের অভিযোগ মিথ্যা: ওয়াগনার প্রধান
ছবি: সংগৃহীত

চলমান বিদ্রোহ নিয়ে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অভিযোগ তা ভিত্তিহীন বলে দাবি করেছেন ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন। শনিবার রুশ প্রেসিডেন্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রিগোজিনের পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে ওয়াগনার যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। এরপর প্রিগোজিন এই মন্তব্য করলেন। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

অডিও বার্তায় পুতিনের ভাষণের কঠোর সমালোচনা করতে শোনা যায়। বার্তায় বলা হয়, আমরা মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি বলে যে অভিযোগ করেছেন পুতিন,তার একেবারে মিথ্যা। মাতৃভূমির কাছে আমরা দেশপ্রেমিক। আমরা এতদিন লড়াই করে এসেছি, এখনো করছি।

রাশিয়ার নিরাপত্তা পরিষেবায় যুক্ত এফএসবির কথা উল্লেখ করে ইয়েভজেনি প্রিগোজি বলেন, আমাদের দোষী প্রমাণ করতে পুতিনের কথামতো কেউ এবার এফএসবিতে যাবে না। কারণ আমরা চাই না আমাদের দেশ দুর্নীতি, মিথ্যা আর আমলাতান্ত্রিক থাকুক। এর আগে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের বিদ্রোহকে অপরাধমূলক কাজ হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যারা রাশিয়াকে বিভক্ত করতে চাইবে তাদের শাস্তি পেতেই হবে।

Advertisement

শনিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভাষণে পুতিন বলেন, কারো কারো উচ্চাকাঙ্ক্ষা উচ্চ রাষ্ট্রদ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে। তবে এ সময় ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নাম উচ্চারণ করেননি পুতিন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!