ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার পদমপুর গ্রামে খেলতে গিয়ে গভীর কূপে পড়ে যায় ঐ শিশুটি। পরে তার খোঁজ শুরু হয়। শিশুর পরিবার বুঝতে পারে যে, সে কূপে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। তারপর শুরু হয় উদ্ধারকাজ।
পুরোদমে উদ্ধারকাজের পর কূপ থেকে শিশুকন্যাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। যা ‘মিরাকল’ হিসাবেই দেখছেন স্থানীয়রা।
.png)
শিশুকন্যাকে উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সঠিক সময় উদ্ধারকাজ শুরু হওয়ায় শিশুটিকে বাঁচানো গিয়েছে বলে মনে করছেন বাসিন্দারা।