ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মস্কোয় পৌঁছেছে ওয়াগনার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৫৭, ২৪ জুন ২০২৩
মস্কোয় পৌঁছেছে ওয়াগনার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ছবি- সংগৃহীত

ভাড়াটে সেনা সংগঠন ওয়াগনার ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় ভরসার জায়গা। রুশদের নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি ওয়াগনার গ্রুপের সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে তীব্র লড়াইয়ে অংশ নিয়েছে। কিন্তু সেই ওয়াগনার গ্রুপই এখন মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে।

ওয়ানগার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের হুমকির কয়েক ঘন্টার মধ্যেই মস্কোয় পৌঁছে গেছে ভাড়াটে সংগঠনটির একটি শক্তিশালী ইউনিট। দেশটিতে অবস্থানরত সাংবাদিকেরা জানিয়েছে, অধিকাংশ জায়গা থেকে ওয়াগানার গ্রুপের সদস্যদের সরিয়ে মস্কোয় পাঠানো হয়েছে।

শনিবার বিকেলের দিকে মস্কোর দক্ষিণে লিপেটস্ক অঞ্চলের গভর্নর ওয়াগনারের সৈন্যরা এই অঞ্চলটি অতিক্রম করেছে। সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে ওয়াগনারের একটি সামরিক বহরকে লিপেটস্ক অঞ্চলের ভেতর দিয়ে মস্কোর দিকে অগ্রসর হতে দেখা গেছে।

Advertisement

রুশ কর্তৃপক্ষ গুরুতর উদ্বেগের মধ্যে আছে বলে মনে হচ্ছে; কারণ ওয়াগনার সৈন্যরা শিগগিরই মস্কোতে পৌঁছাবে। সন্ধ্যার দিকে টেলিগ্রামে এই সৈন্যদের মস্কোমুখী বহরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ভিডিওর সত্যতা যাচাই করে বলেছে, ভিডিওতে দেখা গেছে, মস্কোর উপকণ্ঠ থেকে মাত্র ৯৭ কিলোমিটার (৬০ মাইল) দূরের একটি সেতু লরি দিয়ে অবরোধ করা হয়েছে।

মস্কোর মেয়র ‘সন্ত্রাস-বিরোধী অভিযান’ শুরু করার ঘোষণাও দিয়েছেন। তার এই ঘোষণার পর মস্কোজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিবিসি বলছে, মস্কোর মেয়র রাজধানীর চারপাশে লোকজনের চলাচল সীমিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ভাড়াটে ওয়াগনার গ্রুপের বিদ্রোহীরা শহরের দিকে আসছে বলে মনে হচ্ছে।

এর আগে সকালের দিকেও মস্কোর বিভিন্ন সড়কে কঠোর নিরাপত্তার ব্যবস্থা ও যানবাহনে তল্লাশির মাঝেও মানুষের জীবন স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু সন্ধ্যা হতে হতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় মস্কো এখন কিছুটা ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। 

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘পরিস্থিতি কঠিন। ঝুঁকি কমাতে শহরের চারপাশে যতটা সম্ভব ভ্রমণ করা থেকে বাসিন্দাদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। শহরের নিরাপত্তা পরিষেবা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!