ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার ওয়াগনার গ্রুপের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৯, ২৮ জুন ২০২৩
এবার ওয়াগনার গ্রুপের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ওয়াগনার গ্রুপ - ফাইল ছবি

রুশ ভাড়াটে যোদ্ধাদের দল পিএমসি ওয়াগনার গ্রুপের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার তাদের বিরুদ্ধে ‘অবৈধ সোনা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

ওয়াগনারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়াভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে ‘অবৈধ সোনা লেনদেনে’ জড়িত ওয়াগনাররা।

মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তা ব্রায়ান নেলসন বিবৃতিতে বলেন, ‘সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং মালির মতো দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ শোষণের মাধ্যমে নিজেদের নৃশংস ক্রিয়াকলাপের অর্থায়ন করে থাকে ওয়াগনার গ্রুপ৷ আফ্রিকা, ইউক্রেন এবং অন্য কোথাও তাদের তৎপরতা রোধে সজাগ থাকবে যুক্তরাষ্ট্র।’

Advertisement

যুক্তরাষ্ট্র আগেই ওয়াগনারকে একটি অপরাধী সংগঠন বলে আখ্যায়িত করেছে। শুধু তাই নয়, ওয়াগনারের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

গত সপ্তাহে ওয়াগনার বাহিনী পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। তারা দলবল মস্কোর দিকে এগোতে থাকে। তবে ২৪ ঘণ্টা না পেরুতেই বেলারুশের প্রেসিডেন্টের ডাকে মত পাল্টান ওয়াগনার প্রধান প্রিগোজিন। তিনি এখন বেলারুশে আছেন বলা জানা গেছে। তবে তার বিরুদ্ধে রুশ সরকারের করা মামলার রয়ে গেছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!