[ আন্তর্জাতিক ]
মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নিল জাতিসংঘ, ফিরছে ১৬৭৯ বাংলাদেশি
আফ্রিকার দেশ মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী। ২০১৯ সালের ১৬ এপ্রিল তোলা। ছবি: এএফপি
পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শনিবার দেশটি থেকে প্রায় ১২ বছর ধরে চলতে থাকা মিশন গুটিয়ে নেয়ার কাজ শুরু হওয়ার কথা।
মালির জান্তা সরকার বিদেশি সৈন্য তুলে নেয়ার দাবি জানানোর পর নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার নিরঙ্কুশ ভোটে শান্তিরক্ষা মিশন বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকায় জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করে, সেই দেশের সরকারের সম্মতি ও অনুমোদনের বাধ্য-বাধকতা আছে। এ কারণে মালিতে শান্তিরক্ষা মিশন রাখার কোনো সুযোগ নেই।
.png)
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মালিতে বাংলাদেশের ১ হাজার ৩৯৬ জন সৈন্য ও ২৮৩ জন পুলিশসহ ১৫ দেশের ১৫ হাজার ২০৯ জন সৈন্য ও পুলিশ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। বেসামরিক কর্মীসহ সব মিলিয়ে মোতায়েন আছে ১৬ হাজার ৭৯ জন।
জাতিসংঘ মহাসচিবকে উদ্ধৃত করে তার উপ-মুখপাত্র ফারহান হকের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুন থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মালি শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মালি
লিংক সফলভাবে কপি হয়েছে!