[ আন্তর্জাতিক ]
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর
ছবি: সংগৃহীত
পরপর দুবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যানুযায়ী, প্রথম ভূমিকম্পটি হয় সোমবার ভোর ৫টা ৩৮ মিনিটে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। জম্মু ও কাশ্মীরের ডোদা অঞ্চলে কম্পন অনুভব করেন স্থানীয়রা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর অভ্যন্তরে ১০ কিলোমিটার গভীরে।
কয়েক মিনিটের মধ্যেই আবার দ্বিতীয় কম্পন অনুভব করেন ডোদার স্থানীয়রা। ৫টা ৪৩ মিনিটে ঘটা ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। যার কেন্দ্রস্থল ছিল পৃথিবীর অভ্যন্তরে ১০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর নেই।
চলতি বছরে জুন মাসে ডোডায় ১২টি কম্পন অনুভূত হয়েছে। গত ১৩ জুন ওই জেলায় কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সে বার কম্পনে জেলায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!