অ্যারন বার্থলমির পেন্সিলগুলো বর্তমানে রয়েছে কোফ্যাক্স হিস্টোরিক্যাল সোসাইটির জাদুঘরে। গিনেস কর্তৃপক্ষের নিয়ম মেনে চলতি মাসে ঐ জাদুঘরেই আয়োজিত এক অনুষ্ঠানে জনসমক্ষে পেন্সিলের সংগ্রহটি গণনা করা হয়।
পেন্সিল সংগ্রহের আগের রেকর্ডটি এমিলিও অ্যারেনাস নামের একজনের। তিনি ২৪ হাজার ২৬টি পেন্সিল সংগ্রহে রেখে ২০২০ সালের মে মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন।
.png)
অ্যারন বার্থলমি জানান, প্রাথমিকে পড়ার সময়ই পেন্সিল সংগ্রহ শুরু করেন তিনি।
এক বড়দিনে এক শিক্ষক তাকে একটি বর্ণিল পেন্সিল উপহার দিয়েছিলেন। এর পরই তার মাথায় চেপে বসে পেন্সিল সংগ্রহের ঝোঁক। পুরনো জিনিসপত্রের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে তিনি পেন্সিল সংগ্রহ শুরু করেন। শিগগিরই তার সংগ্রহে থাকা পেন্সিলের সংখ্যা হাজারে ওঠে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পেন্সিল রয়েছে অ্যারনের কাছে। তার সংগ্রহের কিছু পেন্সিল ১০০ বছর বা তারও বেশি পুরনো। তবে অ্যারনের সবচেয়ে পছন্দের পেন্সিল হলো ১৯২৬ সালের একটি ষড়ভুজাকার পেন্সিল, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তির স্মৃতি বহন করে।
অ্যারন বার্থলমি বলেন, ‘প্রতিটি পেন্সিলের রয়েছে একটি গল্প। আমি সবসময় তা উপভোগ করেছি।’
সূত্র : ওয়াশিংটন পোস্ট