অবাক করা এই ঘটনাটি বিশ্বরেকর্ডে জায়গা পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর ৩২ বছর বয়সী এক নারী পায়ের গোড়ালি প্রায় ১৭০ ডিগ্রিরও বেশি ঘুরিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডের তথ্যানুযায়ী, কেলসি গ্রাব নামের ওই নারী তার এক পায়ের গোড়ালি স্বাভাবিক ও সোজা রেখে অপর পায়ের গোড়ালি ১৭১ দশমি ৪ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারেন।
.png)
বিশ্বরেকর্ডধারী এই নারী জানতেন না যে, গোড়ালি ঘুরিয়েও বিশ্বরেকর্ড গড়া যায়। তিনি পেশায় একজন লাইব্রেরিয়ান। তার এক সহকর্মী লাইব্রেরিতে বসে নিউয়েস্ট ওয়ার্ল্ড রেকর্ড বুক (২০২১) পড়ছিলেন। পাতা উল্টানোর সময় হঠাৎ করে তার চোখে পড়ে যে— পায়ের গোড়ালি ঘুরিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন কেউ একজন। তখন ওই সহকর্মী বলে উঠেন, ‘ওহ বিষয়টি খুবই বিদঘুটে।’
আরো পড়ুন>> জর্জিয়ার হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ১
এরপর কেলসি গ্রাব কাগজের পাতার ওপর দাঁড়িয়ে গোড়ালি ঘোরানোর চেষ্টা করেন। তখন তিনি বুঝতে পারেন চাইলেই এ রেকর্ডটি ভেঙে দিতে পারবেন। কারণ গোড়ালি ঘোরানো গ্রাবের জন্য অনেক সহজ ছিল। তিনি বরফের ওপর স্কেটিং করতেন। ফলে শরীর স্থির রেখেও নিজের পা ঘোরাতে পারতেন তিনি।
গিনেজ ওয়ার্ল্ডস রেকর্ডকে এই অদ্ভুত রেকর্ড ভাঙা সম্পর্কে গ্রাব বলেছেন, ‘যখন আমি অন্যদের বলছিলাম আমি এ রেকর্ড ভাঙতে চাচ্ছি। তখন সবাই তা দেখতে চায়। দেখার পর তারা বলল আমি বর্তমান রেকর্ড ভেঙে দিতে পারব।’তিনি আরো বলেছেন, আমি মজার ছলেই গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডে আবেদন করি।
বর্তমানে পুরুষ ক্যাটাগরিতে এই রেকর্ডটির মালিক হলেন যুক্তরাষ্ট্রের উটাহর অ্যারন ফোর্ড। তিনি নিজের পায়ের গোড়ালি ১৭১.০৩ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারেন। এবং নারী ক্যাটাগরিতে নতুন রেকর্ডধারী হলেন লাইব্রেরিয়ান কেলসি গ্রাব। তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বাসিন্দা।
সূত্র: এনডিটিভি