ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ২৬ জুলাই ২০২৩
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়ের পর কথিত বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তরুণী। মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরগ্রামে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডেটিং অ্যাপ থেকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরে তার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় একটি হোটেলে ওই যুবক আর তাঁর বন্ধু মিলে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর অভিযোগ, তার খাবারের সঙ্গে চেতনাশক মেশান অভিযুক্তরা।

অভিযোগে ভুক্তভোগী তরুণী বলেন, তারা আমাকে ধর্ষণ করে এবং ভিডিও তৈরি করে। পরে আমার জ্ঞান ফেরার পর আমি কোনোরকমে বাড়িতে ফিরি।

Advertisement

এ ঘটনায় ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়য় পুলিশ কর্মকর্তা পারভীন মালিক। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!