[ আন্তর্জাতিক ]
প্রেমের টানে পাকিস্তানে চীনা তরুণী
ছবি: প্রতীকী
সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে এক পাকিস্তানি ছেলের সাথে পরিচয় হয় একজন চীনা তরুণীর। কথা বলতে বলতে দু’জনের মধ্যে শুরু হয় প্রেমের। পরে সেই ব্যক্তির সাথে দেখা করতে পাকিস্তানে আসেন ওই নারী।
বুধবার (২৬ জুলাই) তিন মাসের ভিসায় গিলগিট হয়ে চীন থেকে সড়কপথে ইসলামাবাদে আসেন গাও ফেং নামের ২১ বছর বয়সী ওই নারী।
জাভেদ নামের ছেলেটি আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলার বাসিন্দা। দু’জনের দেখা হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে জাভেদ মেয়েটিকে তার নিজের শহরের পরিবর্তে লোয়ার দির জেলার সমরবাগ তহসিলে তার মামার বাড়িতে নিয়ে যায়।
.png)
লোয়ার দির জেলার পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন গণমাধ্যমকে জানান, সমরবাগ এলাকায় ওই চীনা নারীকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে মহরম এবং নিরাপত্তার কারণে তার অবাধ চলাচলের ব্যবস্থা করা হচ্ছে না।
পুলিশ জানায়, গত তিন বছর ধরে স্ন্যাপচ্যাটের মাধ্যমে দু’জনের যোগাযোগ ছিল। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তাদের মধ্য প্রেমের সম্পর্কে গড়ে ওঠে।
পুলিশ আরো জানায়, তারা দু’জন এখনো বিয়ে করেননি।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!