ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ কোরিয়ায় ছুরি হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৩, ৩ আগস্ট ২০২৩
দক্ষিণ কোরিয়ায় ছুরি হামলা, নিহত ১
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে ছুরি হামলায় একজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। খবর বিবিসির।

বৃটিশ সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, সন্দেহজনক ব্যক্তি প্রথমে চারজনের ওপর গাড়ি উঠিয়ে দেয়। পরে গাড়ি থেকে নেমে একটি ব্যস্ত শপিং সেন্টারে প্রবেশ করে নয়জনকে ছুরিকাঘাত করে।

বৃহস্পতিবার সিওংনামের কমিউটার শহরে ভিড়ের সময় একটি পাতাল রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

তবে কী কারণে হামলাকারী এ কাণ্ড ঘটিয়েছেন তা এখনো অস্পষ্ট। যারা আহত হয়েছে তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির জাতীয় পুলিশ কমিশনার এটিকে নির্বিচার হামলা হিসেবে অখ্যায়িত করেছেন।

এর আগে, সিউলে দুই সপ্তাহ আগে অন্য একটি ছুরি হামলায় একজন নিহত হওয়ার পাশাপাশি তিনজন আহত হয়েছিল। যদিও দক্ষিণ কোরিয়ায় এই ধরনের হামলার ঘটনা খুবই বিরল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ছুরি হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!