[ আন্তর্জাতিক ]
রাশিয়ায় ৫৫ দেশের পর্যটকরা পাবেন ই-ভিসা
ফাইল ফটো
পর্যটক বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে রাশিয়া। এখন থেকে দেশটিতে ই-ভিসার জন্য ৫৫ দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। এ কার্যক্রম চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে।
এদিকে এ সিদ্ধান্তের ফলে রাশিয়া ভিসা পাওয়া আরো সহজ হবে। এক্ষেত্রে ভিসার জন্য কনস্যুলেট বা দূতাবাসে যেতে হবে না। ই-ভিসা পাওয়ার তালিকায় আছে চীন, ভারত, ভিয়েতনাম, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো।
জানা গেছে, এ ই-ভিসার ভিসার মেয়াদ হবে দুই মাস। আর এক টানা পর্যটকরা ১৬ দিনের বেশি রাশিয়ায় অবস্থান করতে পারবেন না।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!