ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো চীন, ভাঙল বহু ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ৬ আগস্ট ২০২৩
ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো চীন, ভাঙল বহু ঘরবাড়ি
ছবি: সংগৃহীত

অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বিপাকে চীন। এরইমধ্য়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো দেশটির শ্যানডং প্রদেশের ডেজহউ শহর। রোববার স্থানীয় সময় রাত ২টো ৩৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫দশমিক ৫।

চীনের এই ভূমিকম্প নিয়ে রিপোর্ট দিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। সংস্থার দাবি, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। যার অবস্থান শ্যানডং প্রদেশের ডেজহউ শহরের ২৬ কিলোমিটার দক্ষিণে।

সরকারি টিভি ‘চায়না সেন্ট্রাল টেলিভিশন’ (সিসিটিভি)-এ দাবি, ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে অন্তত ৭৪টি বাড়ি। আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Advertisement

সিসিটিভি সূত্রে খবর, ভূমিকম্প অনুভূত হতেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তার মধ্যেই ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়ি। দেওয়াল থেকে ইট খুলে পড়ছে, তেমন ছবিও দেখা গিয়েছে সিসিটিভির সম্প্রচারে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ার পর কম্পন কমে। তার পরেই প্রশাসনের তরফ থেকে রাস্তার অবস্থা এবং রেল লাইনের অবস্থা যাচাই করা শুরু হয়। ডেজহোউ সিটিতে ৫৬ লক্ষ মানুষ বসবাস করেন। শহরের সর্বত্রই কম্পন অনুভূত হয়েছে।

অন্য দিকে, শনিবার রাতে আচমকাই কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লিও। জানা যায়, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত ছিল সেই কম্পনের উৎসস্থল। আচমকা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন দিল্লিবাসী। দৌড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন তারা। এ ক্ষেত্রেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!