ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে সেনা ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২১, ৮ আগস্ট ২০২৩
মিয়ানমারে সেনা ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই
ছবি: সংগৃহীত

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে সামরিক জান্তা ও বিদ্রোহী ড্রাগন আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। রক্তক্ষয়ী এ লড়াইয়ে জান্তা বাহিনীর অন্তত ১০ সেনা সদস্য নিহত হয়েছে। এদিকে ভয়াবহ এই সংঘর্ষ থেকে বাঁচতে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ।

মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, প্রতিরোধ বাহিনীটি সেনা সদস্যদের ওপর হামলা চালানোর পর সাগাইং অঞ্চলে পাল্টা আক্রমণ শুরু হয়। মিয়ানমার রয়্যাল ড্রাগন আর্মি (এমআরডিএ) হচ্ছে জান্তা প্রতিরোধ গোষ্ঠী।

প্রতিবেদনে জানা গেছে, সোমবার সকালে কেয়া নিন গি ও কিয়াং থান গ্রামে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। এমআরডিএ'র দাবি, প্রায় আড়াই ঘণ্টার সংঘর্ষের অন্তত ১০ জন সেনা নিহত হয়েছে।

Advertisement

প্রতিরোধ বাহিনীটির মুখপাত্র কো নাউং ইয়ো ইরাবতিকে বলেছেন, লড়াই তীব্র হওয়ায় একটি যুদ্ধবিমান পাঠায় তারা। ওই এলাকায় তিন দফা বোমাবর্ষণ হয়েছে। এতে বেসামরিক সদস্য বা বাহিনীর কেউ হতাহত হননি। বিমান হামলার আতঙ্কে সাতটি গ্রামের ৩ হাজার বাসিন্দা পালিয়েছে।

সামরিক বাহিনী ২০২১ সালে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর জরুরি অবস্থা জারি করে মিয়ানমার। এখনও তা চলমান। সামরিক শাসনের বিরুদ্ধে ও সু চি'র মুক্তির দাবিতে জান্তা প্রতিরোধ গোষ্ঠী গড়ে উঠেছে দেশটির বিভিন্ন অঞ্চলে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!