[ আন্তর্জাতিক ]
খাবারে স্বাদ না হওয়ায় বাবুর্চিকে পিটিয়ে হত্যা!
ছবি: প্রতীকী
রান্না করা খাবারে স্বাদ না হওয়ায় বাবুর্চিকে রেস্টুরেন্টের মধ্যেই পিটিয়ে হত্যা করেছেন চার ব্যক্তি।
সোমবার (৭ আগস্ট) ভারতের রাজস্থানের জয়সালমীর জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা ঘটনার সময় মদ্যপ ছিলেন। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
.png)
স্থানীয় পুলিশ কর্মকর্তা মুক্তা পারিক বলেন, সোমবার রাতে রামগড় থানা এলাকায় অভিযুক্তরা একটি রেস্টুরেন্টে যান। সেখানকার খাবার সুস্বাদু না হওয়ায় তারা রেস্টুরেন্টটির বাবুর্চিকে মারধর করেন। পরে ভুক্তভোগীর মৃত্যু হয়।
মৃত ওই বাবুর্চির নাম শিব দেশমুখ। তিনি তেলাঙ্গানার বাসিন্দা।
পুলিশ জানায়, ওই বাবুর্চির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!