ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১০ বছর ধরে মৃত বাবার স্ত্রী সেজে অবসর ভাতা তুলেছেন মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৮, ৯ আগস্ট ২০২৩
১০ বছর ধরে মৃত বাবার স্ত্রী সেজে অবসর ভাতা তুলেছেন মেয়ে
ছবি: প্রতীকী

দীর্ঘ ১০ বছর ধরে মৃত বাবার স্ত্রী সেজে প্রায় মাসে ১০ হাজার রুপি করে অবসর ভাতা তুলেছেন এক নারী। তার সাবেক স্বামী এ ঘটনার খবর ফাঁস করেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ইতাহ জেলার আলিগঞ্জ শহরে।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, মোহসিনা পারভেজ (৩৬) নামের ওই নারীকে পরে পুলিশ গ্রেফতার করেছে । গত সোমবার জারি করা আদালতের আদেশের পর তাকে হেফাজতে নেয় পুলিশ।

Advertisement

মামলার বিবরণ অনুযায়ী, ওয়াজাহাত উল্লাহ খান নামের একজন অবসরপ্রাপ্ত রাজস্ব ক্লার্ক ২০১৩ সালের ২ জানুয়ারি মারা যান। তার স্ত্রী সাবিয়া বেগম ওয়াজাহাত উল্লাহর আগেই পৃথিবীর মায়া কাটান। মোহসিনা নিজেকে বাবার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রয়োজনীয় কাগজপত্র জাল করেন এবং ওই অবসর ভাতা তোলার জন্য প্রয়োজনীয় অনুমোদন জোগাড় করতে সক্ষম হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এভাবে ১২ লাখ রুপির বেশি তুলেছেন এই নারী। মোহসিনার সঙ্গে ফারুক আলীর বিয়ে হয় ২০১৭ সালে। তবে সম্পর্কের অবনতি হতে থাকলে একপর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়। মোহসিনা যে প্রতারণার মাধ্যমে বাবার অবসর ভাতা তুলছিলেন, সেটা ফারুকের জানা ছিল। তবে গত বছর মোহসিনা তাকে ছেড়ে দেওয়ার পরেই বিষয়টি ফাঁস করেন তিনি। ঘটনাটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আলিগঞ্জের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের নেতৃত্বে প্রাথমিক তদন্তে জানা গেছে যে মোহসিনা পেনশন আবেদনে ‘চতুরতার সঙ্গে তার মায়ের নাম ও নিজের ছবি ব্যবহার করে’ কর্তৃপক্ষকে ফাঁকি দিয়েছেন।

ফারুকের মোহসিনার জালিয়াতির বিষয়ে করা অভিযোগটি যাচাইয়ের পর মোহসিনা বিরুদ্ধে আলিগঞ্জ থানায় একটি এজাহার নথিভুক্ত করা হয়। এতে প্রতারণা, জাল নথি তৈরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

পুলিশ জানিয়েছে, এই নারীর আবেদনপত্র যেসব কর্মকর্তা যাচাই-বাছাই করেছেন, তাদের বিষয়েও তদন্ত করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার বলেন, অভিযুক্তের সঙ্গে যোগসাজশের প্রমাণ মিললে যাচাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!