[ আন্তর্জাতিক ]
মেয়েকে হত্যার পর মোটরসাইকেলে বেঁধে টেনে নিয়ে গেলেন বাবা!
ছবি: সংগৃহীত
মেয়েকে হত্যার পর মোটরসাইকেলের পেছনে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে গেছেন এক বাবা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবের অমৃতসর জেলার জানদিলা থানার মুচল গ্রামে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম বাউ, তিনি পেশায় একজন শ্রমিক। আর হত্যার শিকার মেয়েটির বয়স ২০। না বলে একদিন বাড়ির বাইরে থাকার অভিযোগে তাকে হত্যা করা হয়। মেয়ের চরিত্র নিয়ে আগে থেকে সন্দেহ পোষণ করতেন ওই বাবা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ধারাল কোনো অস্ত্র দিয়ে হত্যার পর মরদেহ মোটরসাইকেলের পেছনে বেঁধে গ্রামের মধ্য দিয়ে টেনে নিয়ে যান এক ব্যক্তি। এরপর রেললাইনের কাছে মেয়েটির মরদেহ ফেলে রেখে আসে।
.png)
এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডেপুটি পুলিশ সুপার কুলদীপ সিং জানান, অভিযুক্তের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন ওই বাবা। পুলিশ এরইমধ্যে ওই মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!