ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কালিনিগ্রাদে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ১৩ আগস্ট ২০২৩
কালিনিগ্রাদে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত
রুশ যুদ্ধবিমান - ফাইল ছবি

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কালিনিগ্রাদ অঞ্চলে দেশটির সুখোই-৩০ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব ক্রু নিহত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

Advertisement

প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ইউক্রেন যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেয়া হচ্ছিল কি না- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩৬ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

সূত্র: দ্য টেলিগ্রাফ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!