ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধ শুরুর পর লভিভে বড় হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০, ১৫ আগস্ট ২০২৩
যুদ্ধ শুরুর পর লভিভে বড় হামলা রাশিয়ার
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং অনেককে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর মঙ্গলবার পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী।

লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, অসংখ্য ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, কিন্তু লভিভে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছেও। 
তিনি আরও জানিয়েছেন, চিকিৎসার জন্য চারজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এছাড়া হামলায় কিন্ডারগার্টেনসহ একশরও বেশি আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Advertisement

এর আগে লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র লভিভের দিকে এগিয়ে আসছে।’

ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের সঙ্গে লাগোয়া লভিভ গত জুলাই পর্যন্ত রাশিয়ার হামলার বাইরে ছিল। কিন্তু সে মাসে সেখানে একটি আবাসিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!