ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯, ২০ আগস্ট ২০২৩
পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১১ জন। খবর জিও নিউজের।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, দেশটির পিন্ডি ভাট্টিয়ান শহরের ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

জিও নিউজের তথ্যানুযায়ী, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পথে ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় ডিজেল বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরপরই বাসটিতে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

এদিকে পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আশেপাশের লোকজন বাসের জানালা ভেঙে যাত্রীদের নামানোর চেষ্টা করে।

প্রসঙ্গত, গত জুনে পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুই শিশু রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!