ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, এখনো নিখোঁজ ৮৫০ জন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫৫, ২১ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, এখনো নিখোঁজ ৮৫০ জন
দাবানল - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে সৃষ্ট ভয়াবহ দাবানলের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৮৫০ জন।

সোমবার (২১ আগস্ট) মাউই কাউন্টি মেয়র রিচার্ড বিসেন জানান, এ পর্যন্ত দাবানলে ১১৪ জন মারা গেছে। এছাড়া নিখোঁজের তালিকায় থাকা আরো এক হাজার ২০০ জনকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুর্গত দ্বীপটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফর করার কথা রয়েছে। দাবানলে মাউইর বিশাল এলাকা বিশেষ করে ঐতিহাসিক শহর লাহাইনা ধ্বংস হয়ে গেছে। হাওয়াইর ইতিহাসে এই দাবানলকে সবচেয়ে ভয়ংকর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, বাজে ভাবে পুড়ে যাওয়ায় ভুক্তভোগীদের অনেককে সনাক্ত করতে আরো কয়েক মাস লেগে যেতে পারে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!