[ আন্তর্জাতিক ]
ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
ছবি: সংগৃহীত
ইরাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশ ইরানের নাগরিক। সংবাদমাধ্যম শনিবার এ তথ্য জানায়।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাউদ্দিনে এ ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়ার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীর একজন মুখপাত্রের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভারজাগান শহরের নিকটে পূর্ব আজারবাইজান প্রদেশে এ ঘটনা ঘটে।
.png)
পর্যটকদের বহনকারী মিনিবাসটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। ওই অঞ্চলটি মূলত পাহাড়ি এলাকা। স্থানীয় একজন জানায়, পর্যটকদের সিটবেল্ট বাধা থাকলে হয়তো মৃত্যুর সংখ্যা কম হত।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!