ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এক বছরে ৭৭৭টি সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৩
এক বছরে ৭৭৭টি সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন যুবক
জ্যাক সোয়াপ - ফাইল ছবি

হলে গিয়ে এক বছরে ৭৭৭টি সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়েছেন আমেরিকার জ্যাক সোয়াপ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাসিন্দা ৩২ বছর বয়সী জ্যাক সোয়াপ ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত ৭৭৭টি সিনেমা দেখেছেন। এতে বছরে সবচেয়ে বেশি সিনেমা দেখার আগের রেকর্ডটি ভেঙেছেন তিনি।

পূর্ববর্তী রেকর্ডটি ছিল ফ্রান্সের ভিনসেন্ট ক্রোনের দখলে। তিনি ২০১৮ সালে ৭১৫টি মুভি দেখেছিলেন। এই রেকর্ড ভাঙতে জ্যাককে প্রতিটি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয়েছে। সিনেমা দেখার সময় অন্য কোনো কাজ করা থেকে তাকে বিরত থাকতে হয়েছে।

Advertisement

সিনেমাপ্রেমী জ্যাক সোয়াপ অ্যাসপারগার’স সিনড্রোমে আক্রান্ত। তিনি বলেন, ‘আমি সিনেমার অনেক বড় ভক্ত। আগে বছরে ১০০ থেকে ১৫০টি সিনেমা বিভিন্ন হলে দেখতাম। এবার সবগুলো সিনেমা একটিতে (রিগ্যাল সিনেমা হল) দেখেছি। বলতে গেলে সিনেমা দেখা আমার একটা নেশা। এই রেকর্ড গড়ার জন্য আমি বিভিন্ন জনরার মুভি দেখেছি। শুরুটা করেছিলাম “মিনিয়নস: রাইজ অব গ্রু” দিয়ে এবং শেষ করেছি “ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি” সিনেমা দেখে।’

জ্যাক আরো বলেন, ‘আমি নিয়মিত কাজ করার পর সিনেমা দেখতাম। সকাল ৬ টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত কাজের পর হলে গিয়ে সিনেমা দেখতাম। প্রতিদিন তিনটি করে সিনেমা দেখতাম, আর বন্ধের দিনে আরো বেশি দেখা হতো।’

সিনেমা দেখার সময় জ্যাকের খাওয়া বা পান করা থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল। হলের কর্মীরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন। রিগ্যাল সিনেমা হলের সদস্য হয়েছিলেন জ্যাক। এই হলের সদস্য হওয়ায় প্রতিমাসে মাত্র ২২ ডলারের বিনিময়ে অসংখ্য সিনেমা দেখতে পারেন তিনি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!