বছরের ‘সবচেয়ে উষ্ণতম দিন’ দেখলো যুক্তরাজ্য
চলতি বছরের সবথেকে উষ্ণতম দিন রেকর্ড করেছে যুক্তরাজ্য।
শনিবার (৯ সেপ্টেম্বর) লন্ডনের কিউ গার্ডেন্সে সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাজ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ৬ দিন ধরে দেশটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রয়েছে। এই তাপমাত্রা যুক্তরাজ্যে এক বছরের গড় তাপমাত্রার থেকে বেশি।
.png)
আবহাওয়া অফিস জানিয়েছে, ২০২২ সালে দেশটির ইতিহাসে সবথেকে বেশি ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে ১৮৮৪ সালের পর যুক্তরাজ্যে এটি অষ্টম সর্বোচ্চ উষ্ণতম গ্রীষ্ম। সে বছরের তাপমাত্রা উষ্ণতম হিসাবে নজির তৈরি করেছিল দেশটি।
এরপর, ১৯৪০ সাল এবং ১৯৭৬ সালের জুন মাসে ব্রিটেনে তাপমাত্রা ছুঁয়েছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এ বছর সেই নজিরও ভেঙে গেল। কিন্তু কেন এমন তাপমাত্রা বৃদ্ধি? আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুর বদলই এর অন্যতম কারণ।
সূত্র: বিবিসি