ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন লি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৩
উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন লি
হারিকেন লি - ফাইল ছবি

আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান করার পর এবার ঘন্টায় সর্বোচ্চ ৭৪ মাইল বেগে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে ক্যাটাগরি এক মাত্রার হারিকেন লি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হারিকেন লি’র প্রভাবে সেখানে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। মেইন ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

ঝড়টি নিউ ইংল্যান্ড হয়ে কানাডার নোভা স্কটিয়ায় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এরইমধ্যে নোভা স্কটিয়া ও নিউ ব্রান্সউইকে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির অন্তত ৫০ হাজার মানুষ। যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!