ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুগল ম্যাপ দেখে ভুল পথে গিয়ে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
গুগল ম্যাপ দেখে ভুল পথে গিয়ে মৃত্যু
ফাইল ফটো

মেয়ের জন্মদিন পালনের জন্য অচেনা পথে গুগল ম্যাপের সাহায্য নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এ ঘটনা ২০২২ সালের। এবার গুগলের বিরুদ্ধে মামলা করেছে নিহত ব্যক্তির পরিবার।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মেয়ের জন্মদিন পালন করে রাতে ফিরছিলেন ফিলিপ প্যাক্সসন। তবে পথ না চেনার কারণে গুগল ম্যাপের শরণাপন্ন হন তিনি। গুগলের পরামর্শে একটি ধসে পড়া সেতুতে উঠে সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, সেতুটি এক দশক আগেই ধসে পড়েছিল।

Advertisement

এ ঘটনায় গুগলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছে ঐ ব্যক্তির পরিবার। গুগল ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ফিলিপের পরিবার।

ফেসবুকে ফিলিপ প্যাক্সসনের এক আত্মীয় লেখেন, অন্ধকার ঐ রাতে বৃষ্টি হচ্ছিল। ফিলিপ জিপিএস ফলো করে বাড়ি যাচ্ছিল। জিপিএসে দেখানো সেতুতে উঠেই নিচে পড়ে মারা যায় সে।

গুগলের এক মুখপাত্র বলেন, ফিলিপের মৃত্যুতে আমরা সহমর্মিতা জানাই। আমরা সঠিক পথটাই দেখাই। মামলার ব্যাপারে তদন্ত করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!