এক নতুন সমীক্ষা অনুযায়ী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেড-টু-হেড ম্যাচআপে বর্তমান জো বাইডেনকে ৫১-৪২-এ পরাজিত করেছেন । এছাড়াও ট্রাম্প তার অন্যান্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন ৷ যার মধ্যে ভারতীয়-আমেরিকান হেলি এবং রামাস্বামী রিপাবলিকানের প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে রয়েছেন ।
৪৪ শতাংশ মার্কিনি মনে করেন, বাইডেনের শাসনামলে তাদের আর্থিক অবস্থা আরো খারাপ হয়েছে। ১৯৮৬ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের আর কোনো প্রেসিডেন্টের প্রতি এত মানুষ এই অভিযোগ করেননি।
.png)
সমীক্ষায় ৫৬ শতাংশ অংশগ্রহণকারী প্রেসিডেন্টে হিসেবে বাইডেনের পারফরম্যান্সে অসন্তোষ জানিয়েছেন। তার প্রতি সন্তুষ্ট মাত্র ৩৭ শতাংশ মানুষ। ডেমোক্র্যাট নেতার আর্থিক নীতির প্রতি সমর্থন জানানো মানুষের সংখ্যা আরো কম, মাত্র ৩০ শতাংশ।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে বাইডেনের পদক্ষেপ সমর্থন করছেন মাত্র ২৩ শতাংশ মার্কিনি।
সব মিলিয়ে মাত্র ২০ শতাংশ অংশগ্রহণকারী বাইডেনের সার্বিক পারফরম্যান্সে জোরালো সমর্থন জানিয়েছেন, বিপরীতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ৪৫ শতাংশ মানুষ।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য বাইডেনের বয়সকে সমস্যা মনে করছেন ৭৪ শতাংশ মানুষ। গত মে মাসে এর হার ছিল ৬৮ শতাংশ।