এবার ২৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিভিন্ন দেশের মোট ২৮টি প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য বিধিনিষেধ দিয়েছে মার্কিন প্রশাসন।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার চীন, রাশিয়া, ফিনল্যান্ড ও জার্মানির প্রতিষ্ঠানসহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের রফতানি নীতিমালা দেখভাল করে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। বিধিনিষেধ আরোপ করা প্রতিষ্ঠিানের মধ্যে চীনা প্রতিষ্ঠান রয়েছে ১১টি, আর রুশ প্রতিষ্ঠান রয়েছে পাঁচটি।
অভিযোগ করা হয়েছে, এসব প্রতিষ্ঠান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ তৈরি করছে। তাই এসব প্রতিষ্ঠানের কাছে প্রযুক্তি রফতানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা।
.png)
প্রতিবেদনে আরো বলা হয়, এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান এস্তেভেজ বলেছেন, যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করবে তাদের বিরুদ্ধে দ্রুত ও অর্থপূর্ণ ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করব না।