ফ্রান্সের আবহাওয়া দফতর মেটেও-ফ্রান্স জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রান্সজুড়ে গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই মাসে দেশটিতে গড় তাপমাত্রা যা থাকার কথা, তার তুলনায় চলতি সেপ্টেম্বরে ফ্রান্সের তাপমাত্রা ছিল ৩ দশমিক ৫ ডিগ্রি থেকে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
মেটেও-ফ্রান্সের কর্মকর্তারা বলেন, ২০২১ সাল থেকেই ফ্রান্সের গড় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করছেন তারা। তবে চলতি সেপ্টেম্বরে তাপমাত্রা বৃদ্ধির যে হার, তা রীতিমতো উদ্বেগজনক।
.png)
ফ্রান্সের প্রতিবেশী দেশ জার্মানিতে গড় তাপমাত্রা বৃদ্ধির হার পরিলক্ষিত হয়েছে সেপ্টেম্বরে। দেশটির আবহাওয়া দপ্তর ডিডব্লিউডির তথ্য অনুযায়ী, ১৯৬১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জার্মানিতে সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রার যে রেকর্ড, তাল তুলনায় ২০২৩ সালের সেপ্টেম্বরের গড় তাপমাত্রা ছিল প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সেপ্টেম্বর মাসে পোল্যান্ডে গড় তাপমাত্রা বেড়েছে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের মধ্যাঞ্চলীয় এই দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, গড় তাপমাত্রার এই পরিমাণ উল্লম্ফণ গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ।