ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে প্রবেশকালে সন্ত্রাসী হামলায় ২ অভিবাসনপ্রার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রে প্রবেশকালে সন্ত্রাসী হামলায় ২ অভিবাসনপ্রার্থী নিহত
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকালে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন মেক্সিকোর দুই অভিবাসনপ্রত্যাশী।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, সন্ত্রাসীদের হামলায় দু’জন নিহতের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

এ তথ্য নিশ্চিত করে মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেন্ট ইনস্টিটউট জানায়, সীমান্ত পার হওয়ার সময় বন্দুকধারীর হামলায় প্রাণ হারান তারা। সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচেন আরো অন্তত ১১ জন আশ্রয়প্রার্থী।

পরে সহিংসতার তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে সশস্ত্র হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!