ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কসোভোয় উত্তেজনা, আরো সেনা পাঠাচ্ছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ২ অক্টোবর ২০২৩
কসোভোয় উত্তেজনা, আরো সেনা পাঠাচ্ছে ন্যাটো
ছবি: সংগৃহীত

বিগত কয়েক মাস ধরে পুরনির্বাচনকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দেখা গিয়েছিল কসোভোয়। সম্প্রতি সার্বিয়ান অধ্যুষিত অঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলা হয়। সেখানে কসোভোর এক পুলিশ অফিসার মারা যান। তিনজন সশস্ত্র সার্বিয়ান সন্ত্রাসীরও মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই উত্তেজনা অনেকটা বেড়ে গেছে। এরপরেই ন্যাটো দেশটিতে আরো ৬০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, কসোভো-সার্বিয়া সীমান্তে সার্বিয়া সেনা মোতায়েনের কারণেই উত্তেজনা ক্রমশ বাড়ছে। যদিও সার্বিয়ার প্রেসিডেন্ট এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চলছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। তবে সার্বিয়া-কসোভো সীমান্তে যে উত্তেজনা আছে, প্রত্যক্ষদর্শীরা সকলেই তা বলছেন। বস্তুত, সার্বিয়া এখনো কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয় না।

এদিকে যুক্তরাজ্য জানিয়েছে, ন্যাটো তাদের কাছে সেনা চেয়েছিল। তারা প্রিন্সেস অফ ওয়েলসের রয়্যাল ব্যাটেলিয়ন থেকে ২০০ সেনা সার্বিয়ায় পাচ্ছে। এর আগেও তারা কেফরকে (ন্যাটো বাহিনী) সাহায্য করতে বেশ কিছু সেনা সেখানে পাঠিয়েছিল। এবার আরো সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

মাত্র ১৫ বছর আগে ২০০৮ সালে কসোভো স্বাধীন দেশ হিসেবে চিহ্নিত হয়। দীর্ঘ লড়াইয়ের পর তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। আগে তারা সার্বিয়ার অংশ ছিল। কিন্তু সার্বিয়া কখনোই কসোভোকে আলাদা দেশের স্বীকৃতি দেয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!