বৃহস্পতিবার (৫ অক্টোবর) মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি লিখেছেন, রাশিয়ান উগ্রবাদ বন্ধ করতে হবে। যারা রাশিয়াকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে সাহায্য করে তারা সবাই অপরাধী।
.png)
জেলেনস্কি জানান, যারা এখন পর্যন্ত রাশিয়াকে সমর্থন করে, তারা মূলত মন্দকে সমর্থন করে। রুশরা গণহত্যামূলক আগ্রাসনকে পুরো বিশ্বের জন্য নতুন আদর্শ করে তুলতে চায়। শুধুমাত্র এ কারণে তারা এ ধরনের হামলা করে থাকে।
এরপর জেলেনস্কি প্রত্যেক দেশের নেতা ও প্রতিটি জাতিকে ধন্যবাদ জানান, যারা মূলত ইউক্রেনকে রুশবিরোধী হামলায় সমর্থন করে থাকে।
এ বিষয়ে খারকিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনহুবভ বলেছেন, রাশিয়ান বাহিনী কুপিয়ানস্ক জেলার গ্রোজনা গ্রামে একটি ক্যাফে এবং দোকানে গোলাবর্ষণ করেছে।
সাইনেবুহভ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘আজ (বাংলাদেশ সময়ে ৫টা ১৫ মিনিটে) রাশিয়ানরা কুপিয়ানস্ক জেলার একটি ক্যাফে এবং দোকানে হামলা করে। সেখানে অনেক বেসামরিক লোক ছিল।’
তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত, ধ্বংসস্তূপ থেকে ছয় বছর বয়সী বালকসহ ৪৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সাইনেবুহভ আরও বলেন, ‘এক শিশুসহ ছয়জন আহত হয়েছে। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে।
সূত্র: আল-জাজিরা