ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে ১০ সেকেন্ডের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪, ১৩ অক্টোবর ২০২৩
ফিলিপাইনে ১০ সেকেন্ডের ভূমিকম্প
ফাইল ফটো

ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও তার আশপাশের এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে ১০ সেকেন্ডের এ ভূকম্পণ অনুভূত হয়।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ম্যানিলা থেকে ১০০ কিলেমিটার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে। তবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা বিভাগের বাতাঙ্গাস শাখার কর্মকর্তা রাফায়েল কুয়েভাস বলেন, আমরা বেশ বড় কম্পণ অনুভব করেছি। ১০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল সেটি। তবে এখানে সবকিছু ঠিক আছে। এখন পর্যন্ত আমরা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাইনি।

Advertisement

বাতাঙ্গাস প্রদেশে মাবিনি শহর শাখার দুর্যোগ মোকাবিলা দফতরের শীর্ষ নির্বাহী আরনল্ড প্যানোপিও জানিয়েছেন, প্রথমে একটি হালকা কম্পন ও পরে দৃঢ় কম্পণ অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির তথ্য না পাওয়া গেলেও পূর্ব সতর্কতা হিসেবে শহরের কয়েকটি স্কুল ক্লাস কার্যক্রম বাতিল করেছে।

প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার অঞ্চলের ওপর অবস্থানের কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়া ও জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। এই অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে ছোট-বড় ভূমিকম্প ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!