ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনিরা কখনো গাজা ছাড়বে না : হামাস প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫, ১৫ অক্টোবর ২০২৩
ফিলিস্তিনিরা কখনো গাজা ছাড়বে না : হামাস প্রধান
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকা ছাড়তে ফিলিস্তিনিদের ২৪ ঘণ্টা সময় দেয় ইসরায়েল বাহিনী। সে সময় এরইমধ্যে শেষ হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিরা গাজা কখনো ছাড়বেন না বলে জানিয়েছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।

শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপের কয়েকটি দেশকে নিয়ে আমাদের শত্রু ইসরায়েল এসব গণহত্যা করছে।

ইসমাইল হানিয়া বলেন, গাজার মানুষ নিজ ভূমিতেই আছেন, তারা কখনো গাজা ছেড়ে পালিয়ে যাবেন না। তারা তাদের মাতৃভূমির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement

হামাস প্রধান বলেন, গাজার মানুষকে আমি সালাম জানাই, যারা প্রতিনিয়ত একটি ইহুদি রাষ্ট্রের পাশবিক নির্যাতন ও জুলুমের শিকার হচ্ছেন। 

টেলিভিশনে দেওয়া ভাষণে হামাস প্রধান বলেন, ইসরায়েল সব সময় ফিলিস্তিনের সাধারণ মানুষকে নিশানা করলেও হামাস করে না। হামাস একটি স্বাধীনতা আন্দোলনের নাম- যারা এসব নীতি মেনে চলে।

এছাড়া গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের সমালোচনা করেছেন হানিয়া। তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে তিনি যেন ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করেন।

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দুই পক্ষে পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষে প্রাণ হারিয়েছে।

চিকিৎসা সরঞ্জামের অভাব ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলো ‘কবরস্থানে’ পরিণত হয়েছে বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!