[ আন্তর্জাতিক ]
এবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার
ছবি: সংগৃহীত
এবার ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।
এর আগে, রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিং জেলায়। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই নেপালে আঘাত হানে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প।
.png)
এনসিএসের তথ্যমতে, এটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ মাত্র মাত্র পাঁচ কিলোমিটার গভীরে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!